ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সু চির বিরুদ্ধে আবারও মামলা জান্তা সরকারের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৮ বার পঠিত

মিয়ানমারে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে আবারও মামলা করেছে দেশটির সামরিক সরকার। এর আগে দায়ের করা মামলায় রিমান্ডে রয়েছেন সু চি।

মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সেনাবাহিনীর মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল জাও মিন তুন দাবি করেন, ভোট জালিয়াতির কারণে ক্ষমতা হাতে নিয়েছে সামরিক বাহিনী। তবে ভোটে জালিয়াতির কোনো প্রমাণ দেখাতে পারেননি।

তিনি আরও বলেন, মিয়ানমারে আটক নেত্রী অং সান সু চির বিরুদ্ধে আরেকটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে মিয়ানমারে ব্যাপক বিক্ষোভের মুখে সামরিক বাহিনীর পুনরায় প্রতিশ্রুতি দিয়ে বলছে, দেশটিতে নতুন নির্বাচন দেওয়া হবে। বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। তবে কবে ক্ষমতা হস্তান্তর করা হবে, তারিখ জানানো হয়নি।

অন্যদিকে, মিয়ানমারের সামরিক বাহিনীর প্রতি হুশিয়ারি উচ্চারণ করে জাতিসংঘ বলেছে, সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে দমন অভিযান চালানো হলে ‘চড়া মূল্য’ গুনতে হতে পারে মিয়ানমারকে। মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন শ্রেনার বার্গনার এমন হুশিয়ারি দিয়েছেন।

ক্রিস্টিন শ্রেনার বার্গনার বলেন, ‘শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে অবশ্যই শ্রদ্ধার সঙ্গে বিবেচনা করতে হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102