মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে করোনা বিধিনিষেধ লঙ্ঘনের দায়ে আরও একটি অভিযোগ এনেছে জান্তা সরকার।
সোমবার, ভিডিও কনফারেন্সে বিচারকের মুখোমুখি হন তিনি। পরে নতুন এই অভিযোগের ব্যাপারে অবগত করা হয় সু চিকে। একই আইনের অধীনে তার বিরুদ্ধে আনা দ্বিতীয় অভিযোগ এটি। এর আগে সরকারি গোপনীয়তা লঙ্ঘনের দায়ে সু চিকে অভিযুক্ত করে সামরিক সরকার।
এদিকে প্রায় আড়াই মাস ধরে চলা বিক্ষোভে মিয়ানমারে নিহত হয়েছে ৭০০ এর বেশি গণতন্ত্রপন্থী।