ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সু চি অসুস্থ, হাজির হননি আদালতে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০ বার পঠিত

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি শারীরিক অসুস্থতার কারণে নির্ধারিত দিনে আদালতে উপস্থিত হতে পারেননি।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দেশটির একটি আদালতে তার বিরুদ্ধে হওয়া এক মামলার শুনানির দিন ধার্য ছিল।

সু চির আইনজীবী প্যানেলের সদস্য মিন মিন সো জানিয়েছেন, ৭৬ বছর বয়সী সু চি শারীরিক অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি। তার মাথা ঘুরছে, শরীরও দুর্বল। ঘুমঘুম লাগছে তার।

আইনজীবী জানান, সু চি করোনাভাইরাসে আক্রান্ত হননি; এটা নিশ্চিত হওয়া গেছে। তবে তিনি এই মুহূর্তে কোনো যানবাহনে উঠে কোথাও যাওয়ার মতো শারীরিক অবস্থায় নেই। গত ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনীর অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন মিয়ানমারের প্রেসিডেন্ট ইউ উইন মিন্ট এবং স্টেট কাউন্সিলর অং সান সু চি। এ দুজন ছাড়াও গ্রেপ্তার করা হয় অসংখ্য রাজনৈতিক নেতাকে।

এরপর বেশ কয়েকটি মামলা করা হয় ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নেত্রী সু চির বিরুদ্ধে। মামলার শুনানির জন্য বেশ কয়েকবার আদালতে তোলা হয় তাকে। সেনাবাহিনী মিয়ানমারের ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ রাস্তায় বেরিয়ে আসে। আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে অনেকবার। এরই মধ্যে সহিংসতায় প্রাণ গেছে বহু মানুষের।

সূত্র: রয়টার্স

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102