ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সেই বুয়েট ছাত্রের লাশ পদ্মা নদী থেকে উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ২২ বার পঠিত

পদ্মা নদীতে সেলফি তুলতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ বুয়েট ছাত্র তারিকুজ্জামান সানির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ শুক্রবার সাড়ে ১১টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। গতকাল রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিখোঁজ তারিকুজ্জামান সানি (২৬) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর স্থাপত্য বিভাগের ছাত্র ছিলেন।

তারিকুজ্জামান সানি শরীয়তপুরের জাজিরা থানার বাসিন্দা হারুন উর রশিদের ছেলে।

ফায়ার সার্ভিস অধিদপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, গত রাতে আমরা খবর পাই, মৈনট ঘাটে পদ্মা নদীতে বুয়েটের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ডুবুরি দল পাঠানো হয়। তবে রাতে অনেক খোঁজাখুঁজির পরও সানির সন্ধান পাওয়া যায়নি। আজ (১৫ জুলাই) সকাল ১১টা ২৬ মিনিটে মৈনট ঘাট থেকে ওই বুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ দোহার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের নেতৃত্ব দেওয়া আবুল খায়ের বলেন, সানিসহ ১৬ জন বন্ধু মিলে পদ্মা বৃহস্পতিবার সন্ধ্যায় মৈনট পদ্মা পাড়ে ঘুরতে আসে। পাড়ে রাখা একটি ড্রেজার মেশিনের উপরে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে পা পিছলে পড়ে যান সানি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102