ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সেই যুবককে বীর আখ্যায়িত করলেন ইমরানের সাবেক স্ত্রী জেমিমা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৪৮ বার পঠিত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের (পিটিআই) প্রধান ইমরান খান অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।

ইমরান খানকে বৃহস্পতিবার নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন বছর তিরিশের যুবক ইবতিসাম।

এ ঘটনায় সাবেক স্বামী ইমরান খানের প্রাণ বাঁচানো সেই যুবক ইবতিসামকে বীর বলে আখ্যায়িত করেছেন ব্রিটিশ ধনকুবেরের মেয়ে জেমিমা গোল্ড স্মিথ।খবর জিওটিভির।

ইমরান খান বর্তমানে লাহোরের শওকত খানম হাসপাতালে ভর্তি আছেন। ২০০৪ সালে ইমরান খানের সঙ্গে জেমিমার ছাড়াছাড়ি হয়।

কিন্তু ছাড়াছাড়ি হয়ে গেলেও সবসময় জেমিমার দুই ছেলের খোঁজখবর নিতেন ইমরান খান।

এক টুইটবার্তায় জেমিমা ইবতিসামের ভূয়সী প্রশংসা করে বলেন, ইমরান খানের ছেলেরা আপনার বীরোচিত পদক্ষেপের জন্য কুর্নিশ জানিয়েছে। কারণ আপনি তার বাবার জীবন বাঁচিয়েছেন।

এদিকে বীরের সংবর্ধনা পাওয়া ইবতিসাম গণমাধ্যমকে বলেছেন, আমার অনুশোচনা হচ্ছে— কারণ আরেকটু আগে টের পেলে গুলি চালানোর আগেই আমি হামলাকারীকে ধরে ফেলতে পারতাম।

ইমরানের ওপর যখন গুলি চালানো হচ্ছিল, তখন হামলাকারীর ঠিক পেছনেই ছিলেন ইবতিসাম।

ঠিক সময়ে হামলাকারী যুবকের বন্দুক ধরা হাতটি টেনে নেন তিনি। লক্ষ্যভ্রষ্ট হয় ছয় রাউন্ড গুলি, যা হয়তো ইমরানের বুকে লাগতে পারত।

তবে তা লাগেনি। তার বদলে গুলি এসে লাগে ইমরানের পায়ে। জখম হলেও এ যাত্রায় প্রাণে বেঁচে যান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

হামলা করার মুহূর্তের একটি ছবি বন্দি হয়েছে সিসিটিভি ক্যামেরায়। সেখানে বন্দুক হাতে দেখা যাচ্ছে হামলাকারীকে। তবে তার বন্দুকটির নল আকাশের দিকে তাক করা।

কারণ পেছন থেকে তার বন্দুক ধরা হাতটি টেনে ধরেছেন ওই যুবক। তার পরনে লাল-সাদা-নীল একটি টি-শার্ট।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102