ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সেগুনবাগিচায় বাসা থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার, স্ত্রী-কন্যারা বিদেশে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৫২ বার পঠিত

রাজধানীর সেগুনবাগিচার এলাকার একটি বাসা থেকে আবুল হোসেন চৌধুরী (৬৯) নামে এক ভেটেরিনারি চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ জুলাই) বিকেল ৫টার দিকে সেগুনবাগিচার ৬/২ নম্বর বাড়ির এ-১১ নম্বর ফ্ল্যাট থেকে ওই চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়।

পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ জানান, ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে ওই বাসায় যায় পুলিশ। এরপর বাসার ভেতর ফ্লোরে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকা ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

এসআই আরও জানান, বাসার দরজাটি লাগানো ছিল। তবে লক করা ছিল না। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বাসায় একাই থাকতেন তিনি। ধারণা করা হচ্ছে, অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে।

এদিকে নিহতের বোনের ছেলে আশরাফুল আলম জানান, আবুল হোসেন চৌধুরী ভেটেরিনারি চিকিৎসক। তার বাড়ি সুনামগঞ্জ জেলায়। দীর্ঘদিন তিনি অস্ট্রেলিয়াতে এ পেশায় নিয়োজিত ছিলেন। এরপর দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে সেখান থেকে কানাডায় চলে যান। ২০১১ সালে স্ত্রী পরিবার সেখানে রেখেই তিনি ঢাকায় চলে আসেন এবং সেগুনবাগিচার বাসায় একা একাই বসবাস শুরু করেন। ১৮ জুলাই স্ত্রী ও সন্তানদের সঙ্গে তার সবশেষ কথা হয়েছে। এরপর থেকে তার ফোনে যোগাযোগ করতে পারছিলেন না। আজকে দুপুরে পরিচ্ছন্নকর্মী ওই বাসায় ময়লা তোলার জন্য গেলে কলিংবেল দিলেও তার কোনো সাড়া শব্দ পায় না। পরে ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি ও সেক্রেটারিদের জানালে তারা ট্রিপল নাইনের মাধ্যমে থানায় খবর দেন। অসুস্থ হয়েই তার মৃত্যু হয়েছে বলে তাদেরও ধারণা।

#বাংলানিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102