ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সেঞ্চুরির কাছে গিয়েও পারলেন না মুমিনুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২
  • ৪০ বার পঠিত

দিনের শুরুতে নড়বড়ে ছিলেন মুমিনুল হক। ব্যক্তিগত ৮ রানে জীবন পান। কাইল জেমিসনের ডেলিভারিতে বোলারের হাতেই ক্যাচ তুলে দিয়েছিলেন। যদিও তা তালুবন্দী করতে পারেননি জেমিসন।

এক রান যোগ করে ফের ক্যাচ দেন মুমিনুল। এবার ক্যাচ মিস হয়নি। কিন্তু ওয়াগনারের সেই ডেলিভারিটি নো বল হওয়ায় ফের বেঁচে যান মুমিনুল। ওই সময় ক্রিজে সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন মুমিনুল।

এই ৯ রান করতে খরচ করেন ৭১টি বল! অবশ্য পর পর দুটি লাইফ পেয়ে সেই মুমিনুলই দ্বিতীয় সেশনে দারুণ ব্যাট করেছেন।

মুশফিকের আউটের পর লিটন দাসের সঙ্গে পঞ্চম উইকেটের জুটিতে গড়েন দেড়শ রানের বেশি।

এক সময় মনে হয়েছিল ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরিটি হয়ে যাবে বাংলাদেশ অধিনায়কের। কিন্তু তা আর হতে দিলেন না কিউই পেসার ট্রেন্ট বোল্ট।

১৪০তম ওভারে বোল্টের করা শেষ বলটি উঁচুতে ওঠে। ঠিকভাবে খেলতে পারেননি মুমিনুল। প্যাডে লাগলে আপিল করেন বোল্ট। আম্পায়ার আউট দিলেও রিভিউ নেন মুমিনুল। তবে রিভিউতে হেরে গেলে ৮৮ রানে থামে বাংলাদেশ অধিনায়কের প্রথম ইনিংস।

২৪৪ বলে ১২ চারের মারে ৮৮ রান করেছেন মুমিনুল।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৭৫ রান। মুমিনুল ও লিটন দাসের আউটের পর ব্যাট হাতে নেমেছেন ইয়াসির রাব্বি ও মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ ৪৭ রানের লিড নিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102