ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সেঞ্চুরিয়ানকে ফেরালেন অভিষিক্ত শরিফুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৩২ বার পঠিত

দীর্ঘ অপেক্ষার পর সাফল্য মিলল বাংলাদেশের। তাও আবার অভিষিক্ত শরিফুল ইসলামের হাত দিয়েই।

সেঞ্চুরিয়ান দিমুথ করুনারত্নে দ্বিতীয় টেস্টেও ডাবল হাঁকাবেন কি না সে প্রশ্নই জেগেছিল। মধ্যাহ্নভোজ বিরতির পর সেভাবেই খেলে যাচ্ছিলেন।

অবশেষ তার ব্যাটকে থামালেন পঞ্চগড়ের ৬ ফুট ২ ইঞ্চির পেসার শরিফুল ইসলাম।

মাত্র ২৮ রানে জীবন পাওয়া করুণারত্নে হাঁকালেন সেঞ্চুরি। এরপর ব্যক্তিগত সংগ্রহকে বাড়িয়ে নিচ্ছিলেন।

১৯০ বল খেলে ১১৮ রান যোগাড় করে ফেলেন লংকান অধিনায়ক। এসময় শরিফুল বল ঠিকমতো ব্যাটে বলে হয়নি তার। ব্যাট ছুঁয়ে সোজা চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে।

সাদা জার্সির আন্তর্জাতিক ক্যারিয়ার শ্রীলংকার অধিনায়ককে দিয়ে রাঙালেন শরিফুল।

এ প্রতিবেদন লেখার সময় শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ২০৯।

আজ তাসকিন, জায়েদ, শরিফুল আর মিরাজকে মোকাবিলা করে সেঞ্চুরি হাঁকিয়েছেন করুণারত্নে।

১৬৫ বল খেলে ১৩ বাউন্ডারি হাঁকিয়ে তিন অংকের ম্যাজিক ফিগারে পৌঁছান তিনি। অথচ অর্ধশতকই কপালের জুটত না তার।

এর জন্য নাজমুল হোসেন শান্তকে কাঠগড়ায় দাঁড় করাতে পারেন অধিনায়ক মুমিনুল হক।

দ্বিতীয় টেস্টেও শুরু থেকেই দুর্দান্ত বল করছিলেন পেসার তাসকিন আহমেদ।

২০তম ওভারে তার শেষ বলে স্লিপে ক্যাচ দিয়েছিলেন আগের টেস্টে ডাবল সেঞ্চুরি তুলে নেওয়া লংকান অধিনায়ক দিমুথ করুনারত্নে।

হাতে বল পেয়েও ক্যাচ ধরে রাখতে পারেননি শান্ত। স্লিপ ফিল্ডারদের জন্য কঠিন কোনো ক্যাচ ছিল না তা। ক্রিকেটীয় ভাষায় দ্বিতীয় জীবন করুনারত্নে। এক বল পরই দলীয় ৫০ রান ছাড়ায় শ্রীলংকা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102