ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সেনবাগে বিয়ে করতে বাধা দেয়ায় যুবকের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মে, ২০২১
  • ২৪ বার পঠিত

নোয়াখালীর সেনবাগে বেকার এক যুবককে বিয়ে করতে বাধা দেয়ায় পরিবারের সদস্যদের ওপর অভিমান করে আত্মহত্যা করেছে।

নিহত মো: সাকায়েত উল্যাহ সোহাগ (৩০) উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মানিকপুর গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।

বুধবার সকাল ১১টার দিকে পুলিশ নিহতের ঘর থেকে লাশ উদ্ধার করে। এর আগে, মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মানিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ বেকার ছিল। সে পরিবারের সদস্যদের কাছে তাকে পারিবারিক ভাবে বিয়ে করানোর কথা একাধিকবার বলেছিলেন। কিন্তু আর্থিক ভাবে তাদের পুরো পরিবার অসচ্ছল হওয়ায় তার পরিবার তার কথার গুরুত্ব দেয়নি। পরিবারের সদস্যরা সে বেকার হওয়ায় তাকে বিয়ে করতে বাধা দেয়। পরে রাগে ক্ষোভে মঙ্গলবার দিবাগত গভীর রাতে বসতঘরে আঁড়ার সাথে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। ফজরের সময় তার মা তাকে নামাজের জন্য ডাকলে কোনো সাড়া শব্দ না পেয়ে তার কক্ষে গিয়ে দেখতে পান ঘরের আঁড়ার সাথে তার লাশ ঝুলে আছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবদুল বাতেন মৃধা জানান, খবর পেয়ে পুলিশ লাশ
উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102