ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণা, আটক ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

সেনাবাহিনীতে চাকরি দেয়ার অভিযোগে অর্থ আত্মসাৎ করায় ঠাকুরগাঁওয়ে তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে হরিপুর উপজেলার রুহিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- হরিপুর ও রাণীশংকৈল উপজেলার নাহিদ হোসেন, মিজানুর রহমান, মাইনুল ইসলাম রুহিয়া।

পুলিশ জানান, রুহিয়া গ্রামের আব্বাস আলীর ছেলে মামুন হককে আট লাখ টাকা চুক্তিতে সেনাবাহিনীতে চাকরি দেয়ার কথা বলে ইতোমধ্যে ১ লাখ ৯৫ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। পরে মামুনের বাবা প্রতারণার ফাঁদে পড়েছে এমন ভুল বুঝতে পারেন।

পরে আজ আবারও প্রতারকরা বাকি টাকা নেয়ার জন্য তার বাসায় হাজির হয়। সেই সাথে চাকরির একটি ভুয়া কাগজ ধরিয়ে দেয়। মামুনের বাবা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ডেকে কাগজ যাচাই করলে সেটি ভুয়া বলে প্রমাণিত হয়। পরে তাদের আটক করে হরিপুর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে হরিপুর থানার ওসি এসএম আওরঙ্গজেব জানান, তিন জনই প্রতারক চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রতারক চক্রের হাত থেকে সবাইকে সতর্ক থাকার আহবান জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102