ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সেনা নির্যাতনে নিহত মিয়ানমারের কবি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মে, ২০২১
  • ৩৪ বার পঠিত

জান্তাবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে মিয়ানমারের এক কবিকে নির্যাতন করে হত্যা করেছে সেনাবাহিনী।

মরদেহ বাড়িতে ফিরিয়ে দেওয়ার আগে তার শরীরের অভ্যন্তরীণ অঙ্গ তুলে নেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে এ নিয়ে তিনজন কবিকে হত্যা করা হলো। খবর রয়টার্স।

দেশটির কেন্দ্রীয় শহর শোয়েবো থেকে কবি সহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় সেনাবাহিনী। তাদের মধ্যে একজনকে ছেড়ে দিলেও হত্যা করা হয়। অভ্যুত্থান বিরোধী বিক্ষোভের কেন্দ্রভূমি বলা হয় এই শহরকে।

কবিতার মধ্য দিয়ে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিরোধের ঘোষণা দিয়েছিলেন তিনি। অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স জানায়, জিজ্ঞাসাবাদ কেন্দ্রে নির্যাতনে খেত থির মৃত্যু হয়েছে।পেশাগতভাবে তিনি একজন প্রকৌশলী ছিলেন। কিন্তু কবিতায় মনোযোগ দিতে ২০১২ সালে তিনি চাকরি ছেড়ে দেন।

তবে তার মৃত্যু নিয়ে জান্তা সরকারের মুখপাত্রের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার ফেসবুক পেজের তথ্যানুসারে খেত থির বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি লিখেছেন, ‘তারা মাথায় গুলি করে, কিন্তু তারা জানে না বিপ্লব থাকে হৃদয়ে।’

তিনি জানান, আমাকে তারা জেরা করেছে। তারা বলেছেন, কবিকে জিজ্ঞাসাবাদ কেন্দ্রে রাখা হয়েছে। কিন্তু তিনি ফিরে আসেননি, তার মরদেহ পাঠিয়ে দেওয়া হয়েছে।

চো সু আরও বলেন, আমাকে তারা সকালে ফোন দিয়ে মনিয়ায়োতে হাসপাতালে দেখা করতে বলেছিল। আমি ভেবেছিলাম, তার হাত ভাঙা কিংবা অন্যকিছু। কিন্তু আমি যখন হাসপাতালে পৌঁছায়ই, তখন তার লাশ মর্গে। তার অভ্যন্তরীণ অঙ্গ তুলে নেওয়া হয়েছে।

অভ্যত্থানের এক সপ্তাহ পর তিনি লেখেন, আমি কোনো নায়ক হতে চাই না, আমি শহীদ হতে চাই। আমি ভীরু হতে চাই না, বোকা হতে চাই না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102