ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সেন্টমার্টিনে ২ লাখ ৭০ হাজার ইয়াবাসহ ট্রলার জব্দ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের অদূরে ২ লাখ ৭০ হাজার ইয়াবাসহ একটি কাঠের ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার (২৩ ডিসেম্বর) ভোরে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ উপকূল থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

টেকনাফস্থ কোস্টগার্ডের স্টেশন ইনচার্জ লে. কমান্ডার আমিরুল বলেন, কোস্টগার্ডের একটি টহল দল বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের অদূরে একটি ট্রলার দেখতে পায়। ট্রলারটির গতিপথ সন্দেহজনক হওয়ায় থামাতে বলা হয়। কিন্তু ট্রলারটি না থামিয়ে চালিয়ে যেতে থাকে।

তিনি আরও বলেন, পরে ট্রলারটি সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ উপকূলে এসে থামিয়ে লোকজন পালিয়ে যায়। কুয়াশা বেশি থাকায় পালিয়ে যাওয়া লোকজনকে আটক করা সম্ভব হয়নি। তবে ট্রলারটিতে তল্লাশি চালিয়ে ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়। এ ঘটনায় ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়েছে।

এ বিষয়ে দুপুরে সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102