ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সেন্টমার্টিন থেকে কাউকে সরানোর সুযোগ আর নেই: ইউএনও

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ২৯ বার পঠিত

সাগর বিক্ষুব্ধ থাকায় ঝুঁকিতে থাকা সেন্টমার্টিন থেকে আর কাউকে সরিয়ে আনার সুযোগ নেই বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। তারা বলছেন, সেখানকার আশ্রয়কেন্দ্রগুলোতে প্রায় সাত হাজার মানুষের ৭ থেকে ১০ দিনের খাবারের ব্যবস্থা করা হয়েছে।

সেন্টমার্টিনে আশ্রয়কেন্দ্র রয়েছে ৩৭টি। এগুলোতে আশ্রয় নিতে পারবেন প্রায় ৭ হাজার মানুষ।

চট্টগ্রাম-কক্সবাজার উপকূলের দিকে প্রচণ্ড গতিতে ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা। এটি মোকাবেলায় কক্সবাজারে ১০ নম্বর এবং চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরে জারি করা হয়েছে ৮ নম্বর মহাবিপৎসংকেত।

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.কামারুজ্জামান বলছেন, ‘যারা ওখানে আছে তাদের খাবার নিশ্চিত করেতে পারবো। ৭ দিন বা ১০ দিন খাবারের সংকট দেখছি না।’

এদিকে এরই মধ্যে টেকনাফে নিজস্ব ব্যবস্থাপনায় হোটেল মোটেল ও আত্মীয়দের বাড়িতে উঠেছেন সেন্টমার্টিনের প্রায় দেড় হাজার মানুষ।

ঘূর্ণিঝড়ে জানমালের ক্ষতি রোধে অগ্রাধিকার ভিত্তিতে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে নেয়া হচ্ছে আশ্রয়কেন্দ্রে। চলছে সতর্কতামূলক মাইকিং।

এদিকে টেকনাফের বাসিন্দাদের জন্য প্রস্তুত রয়েছে ৬৪টি আশ্রয়কেন্দ্র। সেখানে আশ্রয় নিয়েছেন অনেকেই।

ঘুর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় টেকনাফে প্রস্তুত রয়েছে প্রায় ২ হাজার স্বেচ্ছাসেবক। বরাদ্দ দেয়া হয়েছে ১০ লাখ টাকা, মজুদ রয়েছে প্রায় ৬ টন চাল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102