ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সেন্টমার্টিন বিক্রি করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না: প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ২৫ বার পঠিত

সেন্টমার্টিন দ্বীপ বিক্রি কিংবা লিজ দিয়ে আওয়ামী লীগের ক্ষমতায় থাকার ইচ্ছা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার দুপুরে গণভবনে কাতার ও সুইজারল্যান্ড সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। কারও কাছে এ দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসতে চাই না। গ্যাস বিক্রির মুচলেকা দিলে আমিও ক্ষমতা থাকতে পারতাম। এখন যদি বলি সেন্টমার্টিন দ্বীপ কারও কাছে বিক্রি করব কিংবা লিজ দেব তাহলে ক্ষমতা থাকায় কোনো অসুবিধা নেই। আমার দ্বারা এটা হবে না।
প্রধানমন্ত্রী দৃঢ়তা নিয়ে বলেন, আমার দেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে খেলতে দেব না। আমরা শান্তিতে বিশ্বাস করি। সবার সঙ্গে আমাদের বন্ধুত্ব। কারো সঙ্গে শত্রুতা নেই।

বিএনপির দিকে ইঙ্গিত করে সরকার প্রধান বলেন, তারা গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল। এখন তারা দেশ বিক্রি করবে। তারা নাকি সেন্টমার্টিন দ্বীপ বিক্রির মুচলেকা দিয়ে আসতে চায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102