ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সেপটিক ট্যাংকিতে শিশুর মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৩১ বার পঠিত

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকি থেকে তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মরদেহটি ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত শান্ত মিয়া ময়মনসিংহের গফরগাঁও থানার উত্তর নয়াপাড়া গ্রামের সাদেক আলীর ছেলে। সাদেক আলী স্থানীয় এলাকায় ফুচকা বিক্রি করতেন বলে জানা গেছে।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক হামিদুল ইসলাম জানান, শিশু শান্ত মিয়াকে নিয়ে তার বাবা-মা সদর উপজেলার বাঘের বাজার এলাকায় স্থানীয় আফতাব উদ্দিন মুন্সির বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।

রবিবার বিকেলে শিশুটির মা প্রতিবেশীর বাড়িতে যান। এরপর থেকেই শিশুটিকে আর পাওয়া যাচ্ছিল না। শিশুটি স্বজন ও প্রতিবেশীরা রাতভর সম্ভাব্য সকল স্থানে খোজাখুজি করেন।

আজ সোমবার সকালে বাড়ির পাশে পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকিতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102