ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সেপ্টেম্বরে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী: কাদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৪৭ বার পঠিত

আগামী সেপ্টেম্বর মাসে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৪ মে) সকালে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় সড়ক ভবনে এক অনুষ্ঠানে এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ভারতের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ করলে বাংলাদেশ সামনের দিকে এগোতে পারবে না, ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাবে।

তিনি আরও বলেন, উন্নয়নের স্বার্থে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবেশী দেশ ভারত আরও বেশি পরিমাণে বিনিয়োগ নিয়ে বাংলাদেশে এলে বাংলাদেশকে বিনিয়োগকারী খুঁজতে আর দূরে যেতে হবে না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে তার দল। তবে কেউ জাতীয় নির্বাচন প্রতিহত করতে এলে তাদের প্রতিহত করা হবে।

আগামীকাল (২৫ মে) গাজীপুর সিটি করপোরশেন নির্বাচন। এ নির্বাচন সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন নিয়ে সমালোচনা করতে হলে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

তিনি অভিযোগ তুলে বলেন, রাজশাহীতে বিএনপির আহ্বায়ক শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন, এ বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত নিন্দা জানালেও নির্বিকার বিএনপি মহাসচিব। শেখ হাসিনাকে হত্যার মধ্য দিয়ে বিএনপি নিজেদের এক ধাপ বাস্তবায়ন করতে চায় কি না এমন প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102