ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সেফটিক ট্যাংকের বিষক্রিয়ায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৩৪ বার পঠিত

কুষ্টিয়া শহরের জুগিয়া কদমতলা এলাকায় সেফটিক ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (৭ এপ্রিল) সকাল আটটার দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন মিরপুর উপজেলার সাদেক বাচ্চু ও মানিক। সাদেক মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর গ্রামের স্বামীর মল্লিকের ছেলে। আর নিহত মানিক সদর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মন্ডলপাড়া এলাকার রুহুল আমিনের ছেলে। দুজনেই নির্মাণ শ্রমিকের কাজ করতেন।

পুলিশ জানায়, সকালে সাদেক বাচ্চু তার বোনের বাড়িতে সেফটিক ট্যাংকে কাজ করতে নামে। প্রথমে ট্যাংকের ভেতরে ঢোকেন মানিক। কিছুক্ষণ পর তার সাড়াশব্দ না পেয়ে সাদেক সেপটিক ট্যাংকের ভেতরে ঢোকেন। তিনি ট্যাংক থেকে মানিকের নিথর দেহ ওপরে তুলে আনেন। এ সময় সাদেকও মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102