ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সেমিতে পেরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৩৭ বার পঠিত

নির্ধারিত সময়ে গোল হলো ৬টি। কিন্তু কেউ জিতলো না এই ৬ গোলে। দুই দলেরই গোল সমান ৩টি করে। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করেও নিজেদের বাঁচাতে পারলো না প্যারাগুয়ে। কারণ, শেষ পর্যন্ত ভাগ্য নির্ধারণী টাইব্রেকারে হেরে যেতে হয়েছে তাদেরকে পেরুর কাছে। সে সঙ্গে প্যারাগুয়েকে বিদায় করে সেমিফাইনালে জায়গা করে নিলো পেরু।

দুই দেশই পরিণত হয়েছিল ১০ জনের দলে। প্যারাগুয়ে পুরো দ্বিতীয়ার্ধই খেলে ১০ জন নিয়ে। আর পেরু ১০ জনের দলে পরিণত হয় ৮৫ মিনিটে। তাতেও অবশ্য নির্ধারিত সময়ে ফলে কোনো পরিবর্তন হয়নি।

৩-৩ গোলে সমতা থাকার কারণে সেমির দল নির্ধারণ খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেই প্যারাগুয়েকে পেনাল্টি শ্যুট আউটে ৪-৩ গোলে পরাজিত করে কোপা আমেরিকার সেমিফাইনালে জায়গা করে নেয় পেরু।

পেনাল্টি শ্যুট আউটেও ছিল রোমাঞ্চ। সেখানেও প্রথম ৫ শটের পরও স্কোরলাইন ছিল ৩-৩। ষষ্ঠ শটের সাডেন ডেথে পেরু গোল করে, তবে গোল করতে ব্যর্থ হয় প্যারাগুয়ে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102