ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ৪৬ বার পঠিত

চুয়াডাঙ্গার রেল ব্রিজের উপর সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় হুসাইন (১০) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আলমডাঙ্গা লাল ব্রিজের উপর এ ঘটনা ঘটে।

নিহত হুসাইন আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের কামালপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে। সে কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র ছিল।

জানা গেছে, বিকেলে হুসাইনসহ কয়েকজন লাল ব্রিজে ঘুরতে আসে। ব্রিজের উপর রেললাইনে সেলফি তুলতে যায় হুসাইন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঈদ স্পেশাল ট্রেনটি ব্রিজের উপর চলে আসে। ব্রিজের পাশে দাঁড়িয়ে নিজেকে রক্ষা করতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় নিচে নদীতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই মাসুদ রানা বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় কারও কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102