ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সেহরির সময়ও কাজ করেছে ফায়ার সার্ভিসের ৪০ ইউনিট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৫৬ বার পঠিত

বঙ্গবাজার মার্কেটের মূল আগুন নিয়ন্ত্রণে এলেও ফায়ার সার্ভিসের ৪০টি ইউনিট সারা রাত কাজ করছে। মূলত ফায়ার সার্ভিসের সদস্যরা ডাম্পিংয়ের কাজ করছেন। হঠাৎ আগুনের দেখা মিলছে কিছু কিছু জায়গায়।

বুধবার ভোররাতে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসাইন। তিনি বলেন, বঙ্গবাজার মার্কেটের মূল আগুন নিয়ন্ত্রণে এসেছে মঙ্গলবার দুপুর ১২টা ৩৬ মিনিটে। এর পর আগুন নির্বাপণ ও ডাম্পিংয়ের কাজের জন্য ফায়ার সার্ভিসের ৪০টি ইউনিট ভোর রাতেও কাজ চালিয়েছে।

জানা গেছে, মধ্যরাতেও কিছু বহিরাগত মানুষ এসে আগুন লাগা মার্কেটে এসে বিভিন্ন জিনিসের খোঁজ করছেন। পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যবস্থা নেয়।

আগুন নিয়ন্ত্রণের কথা জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক মাইন উদ্দিন। আগুন নেভাতে সকাল থেকে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট কাজ শুরু করে। এর পর সেখানে নির্বাপণ কাজে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যসহ র্যাব, বিজিবি ও ওয়াসার সদস্যরা।

অগ্নিকাণ্ডে কারও প্রাণহানি না ঘটলেও উদ্ধারকাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের একাধিক সদস্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। মার্কেটের অধিকাংশ দোকানের মালামাল পুড়ে গেছে। ঈদ ঘিরে ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন।

ব্যবসায়ীদের অনেকে জানিয়েছেন, তারা ঈদ সামনে রেখে ঋণ ও ধার করে দোকানে নতুন মাল তুলেছিলেন। আগুন লাগার ঘটনায় তাদের অনেকে নিঃস্ব হয়ে পথে বসেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102