হাজার হাজার শিক্ষার্থী জড়ো হতে থাকে নীলফামারীর সৈয়দপুর শহরের সাত বীরশ্রেষ্ঠ চত্বরে। সবার মুখে এক দফার স্লোগান।
এভাবেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমবেত শিক্ষার্থীরা অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার (৪ আগস্ট) দুপুরের মধ্যেই রাজপথ দখলে রাখে।
সাত বীর শ্রেষ্ঠ চত্বরে সকাল থেকেই জড়ো হতে থাকেন ছাত্র-জনতা। পরে বিশাল মিছিল বের করে শহর অতিক্রম করে স্মৃতি অম্লান চত্বরে সমাবেশ করে। এ সময় পুলিশ মিছিলে কোনো ধরনের বাধা দেয়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সৈয়দপুরের সমন্বয়ক শাকিল চৌধুরী জানান, এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম