ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সৈয়দপুরের বিধিনিষেধ উপেক্ষা করে পার্কগুলোতে উপচেপড়া ভিড়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৩৪ বার পঠিত

করোনাকালে বিধিনিষেধ উপেক্ষা করে নীলফামারীর সৈয়দপুরের তিনটি বিনোদনপার্কে দেখা গেছে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। ঈদের ছুটিতে লোকে লোকারণ্য পার্কগুলো।

কয়েক বছর আগে সৈয়দপুরের কুন্দলে বিনোদনকেন্দ্র হিসেবে রঙধনুপার্ক, রসুলপুরে থিমপার্ক ও সৈয়দপুর বাইপাস সড়কের পাশে গড়ে ওঠা পাতাকুঁড়িপার্ক। করোনাকালে এগুলো বন্ধ থাকলেও ঈদের দিনে আবারও শুরু হয়েছে দর্শনার্থীদের আনাগোনা।

রঙধনুপার্কে আসা শহরের নতুন বাবুপাড়ার সুলতান জানান, এখানে অনেকেই মুখে মাস্ক পরছেন না। মানছেন না কোনো স্বাস্থ্যবিধিও।

বিনোদনপার্কগুলোতে সরেজমিন গিয়ে দেখা যায়, দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। রঙধনুপার্কের আব্দুল জানান, প্রশাসনের অনুমতি নেই। এলাকার মানুষের চাহিদার কারণে সাময়িকভাবে পার্কগুলো চালু করা হয়েছে।

পার্ক খোলা রাখার বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রমিজ আলম বলেন, করোনাকালে অবশ্যই সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এই করোনাকালে পার্ক চালু করে জনসমাগমের আয়োজন করা হলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ছাড়া করোনা পরিস্থিতি নিয়ে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার জানান, উপজেলায় করোনায় এ পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৪৪৪ জনের মতো। প্রায় প্রতিদিনই ১৫ থেকে ২০ জন করোনা পজিটিভ হচ্ছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102