ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সৈয়দপুরে তিন কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

নীলফামারীর সৈয়দপুরে তিন কেজি গাঁজাসহ আসলাম হোসেন (৫৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।

রবিবার সকালে সৈয়দপুর রেলস্টেশন প্ল্যাটফর্মের উত্তর পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। আসলাম পাবনা জেলার ঈশ্বরদী থানার অরনকোলা এলাকার বাসিন্দা।

রেল পুলিশ সূত্র জানায়, দুটি বালিশের ভেতর গাঁজা বহন করছিল সে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হাতে নাতে তাকে গ্রেফতার করা হয়।
সৈয়দপুর রেলওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতার আসলাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি মামলা করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102