ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সৈয়দপুরে বাসের সাথে সংঘর্ষে নিহত ১, আহত ১১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৫ বার পঠিত

নীলফামারীর সৈয়দপুর সড়কে ইপিজেডের শ্রমিক বহনকারী অটোবাইকের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। গুরুতর আহত তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও আটজনকে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসের সাথে কামারপাড়া এলাকায় ইপিজেডের শ্রমিক বহনকারী অটোবাইকের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহতদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে মশিউর রহমান নামে একজন শ্রমিক মারা যান। তিনি সদরের কানিয়ালখাতা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

গুরুতর আহত শ্রমিক বেবী আখতার, শাহিনা আখতার ও ইলিয়াস আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে অপর ৮ শ্রমিককে। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102