ads
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ৩৮ বার পঠিত

নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় চক্ষু হাসপাতালের ড্রাইভারসহ দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

রোববার (৩১ অক্টোবর) বিকেলে সৈয়দপুর-দিনাজপুর বাইপাস সড়কের মরিয়ম চক্ষু হাসপাতালের সামনের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মরিয়ম চক্ষু হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক রংপুর বিভাগীয় শহরের পার্কপাড়া এলাকার মমতাজ আলীর ছেলে তহিদুল ইসলাম (৪০) ও দিনাজপুর জেলার কাহারোল উপজেলার মল্লিকপাড়া এলাকার মৃত ওমর আলীর ছেলে মঞ্জুর আলী (৫৯)।

স্থানীয়রা জানান, ঠাকুরগাঁও থেকে বগুড়া যাচ্ছিলো ফাহিম এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো জ-১৪-০১৯৪)। ঘটনাস্থলে রাস্তা পারাপারের সময় বাসটি মরিয়ম চক্ষু হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক তহিদুল ইসলামকে চাপা দিলে তিনি মারা যান। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে ধানক্ষেতে পড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রী মঞ্জুর আলী মারা যান।

মরিয়ম চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক আব্দুল্লাহ আল ফারুক জানান, মহিদুল তিন বছর ধরে মরিয়ম চক্ষু হাসপাতালের অ্যাম্বুলেন্স চালাচ্ছে। গতমাসে এখানে যোগদান করে। ঘটনার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় মারা যান তিনি। মহিদুল লাঞ্চ শেষ করে অফিসে ফিরছিল।

সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) খায়রুল আলম জানান, দুর্ঘটনায় জড়িত বাসের চালক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102