ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সোনাইমুড়ীতে অটোরিকশায় কাভার্ডভ্যানের ধাক্কা, ভাইবোন নিহত

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৬৭ বার পঠিত

নোয়াখালীর সোনাইমুড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৫ জুলাই) দুপুর ১টায় উপজেলার বগাদিয়া উত্তর ব্রিজ সংলগ্ন মদিনা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বিউটি আক্তার (২০) ও তার ছোট ভাই ইয়াছিন (১৬)। তারা সোনাইমুড়ী উপজেলার বগাদিয়া গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে। এরমধ্যে বিউটি আক্তার সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুরে নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া উত্তর ব্রিজ এলাকায় ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে ভাইবোনের মৃত্যু হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী জাগো নিউজকে বলেন, বিষয়টি চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ আইনি ব্যবস্থা নিচ্ছে।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, ছুটিতে থানার বাইরে আছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারসহ গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102