ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সোনাইমুড়িতে গৃহবধূর মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৪৩ বার পঠিত

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ২১ নভেম্বর শনিবার রাত ১১টায় উপজেলার আমকি গ্রামে থেকে এটি উদ্ধার করে পুলিশ।

নিহত ডলি আক্তার রিতা (১৯) ওই বাড়ির সাইফুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানায়, ছয় মাস পূর্বে উপজেলার আমকি গ্রামের রফিক উল্লার ছেলে সাইফুল ইসলামের সঙ্গে পার্শ্ববর্তী চাটখিল উপজেলার তালতলা জমাদার বাড়ির দিদার হোসেনের মেয়ে ডলির পারিবারিকভাবে বিয়ে হয়।

শনিবার সন্ধ্যায় নিজ শয়নকক্ষে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই গৃহবধূ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চাটখিল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল আলম।

সোনাইমুড়ি থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102