ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সোনাইমুড়িতে গৃহবধূ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

নোয়াখালীর সোনাইমুড়িতে গৃহবধূ তৃষ্ণা সাহা হত্যার বিচার দাবিতে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে আধা ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে নিহতের বাবা, মা, স্বজন ও স্থানীয়রা অংশগ্রহণ করেন।

নিহত তৃষ্ণা সাহা কুমিল্লা জেলার মনোহরগঞ্জ নাথেরপেটুয়া এলাকার কাঠমিস্ত্রী মিঠু চন্দ্র সূত্রধরের মেয়ে।

মানববন্ধনে স্বজনরা জানান, ‘মাত্র আট মাস আগে তৃষ্ণাকে বিয়ে দেন সোনাইমুড়ি পৌর শহরের সমর চন্দ্র দাসের কাছে। বিয়ের পর থেকে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের জন্য চাপ দিয়ে আসছে। গত তিন মাস আগে তাকে মারধর করলে তার গর্ভের সন্তানটি মারা যায়। পরে বিষয়টি মীমাংসাও হয়। সবশেষ এক সপ্তাহ আগে তৃষ্ণার স্বামী ২ লাখ টাকা যৌতুক দাবি করে। কিন্তু তা দিতে পারেনি পরিবার।’

নিহত তৃষ্ণার বাবা অভিযোগ করে বলেন, ‘২১ ফেব্রুয়ারি তার মেয়েকে তার স্বামী ও পরিবারের লোকজন মারধর করেছে। পরে তাকে মৃত অবস্থায় সোনাইমুড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে চলে যায়। এক পর্যায়ে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ছয়জনকে আসামি করে একটি মামলা করা হয়। বর্তমানে সকল আসামি জেল হাজতে রয়েছে। স্বজরা তৃষ্ণা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102