নোয়াখালীর সোনাইমুড়ীতে গাঁজা, মদ, ফেনসিডিল ও নগদ টাকাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— নদোনা ইউনিয়নের জগজীবনপুরের আব্দুল আজিজের ছেলে সাজ্জাদ হোসেন ওরফে রবি (২৫), বারগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভাবিয়াপাড়ার আব্দুল জলিলের ছেলে রিয়াজুল করিম ওরফে রায়হান (২৫)।
মঙ্গলবার দুপুরে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে সোমবার দিবাগত রাত ৩টায় সোনাইমুড়ী উপজেলার নদোনা ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।
সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নদোনা ইউনিয়নের জগজীবনপুরের নতুন পোদ্দারবাড়ির আব্দুল আজিজের বসতঘর থেকে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়।