ads
রবিবার, ১০ মে ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সোনাগাজীতে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৩৪ বার পঠিত

ফেনীর সোনাগাজীতে কিশোরী ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচাকে আটক করেছে পুলিশ। আটককৃত তমিজ উদ্দিন নয়ন ধর্ষিতার বাবার চাচাতো ভাই। তিনি সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের ছানি মাঝির নতুন বাড়ির বাসিন্দা।

নয়ন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পেশায় একজন কাঠ ব্যবসায়ী। ধর্ষণের শিকার ১৪ বছরের মেয়েটি স্থানীয় একটি স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে রাত ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে বলে জানান সোনাগাজী থানার ওসি (তদন্ত) আাবদুর রহিম সরকার।

মেয়েটির পারিবারিক সূত্রে জানা গেছে, চলতি মাসের ১ তারিখ ওই কিশোরী সকালে প্রাইভেট পড়তে যাবার সময় জোর করে বাজারের নিজ দোকানে নিয়ে ধর্ষণ করে চাচা নয়ন। ভয়ে মেয়েটি এতোদিন মুখ বুজে ছিল। গতকাল সকালে ধর্ষণের কথা তার মাকে জানালে ঘটনাটি প্রকাশ পায়। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়। তবে নয়ন প্রভাবশালী হওয়ায় কেউ তার ব্যাপারে মুখ খুলতে রাজি হয়নি।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুল পলাশ জানান, ‘ধর্ষিতা মেয়েটির পরিবারের সদস্যরা থানায় গিয়ে অভিযোগ জানালে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ধর্ষক তমিজ উদ্দিন নয়নকে আটক করা হয়।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102