ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সোনাগাজীতে ভোটকেন্দ্রে পেট্রল বোমা নিক্ষেপ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪
  • ১০৪ বার পঠিত

ফেনীর সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (৬ জানুয়ারি) রাতে ওই ইউনিয়নের দশআনী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটকেন্দ্রের অফিস কক্ষে পেট্রল বোমা নিক্ষেপের পর প্রিসাইডিং অফিসারসহ উপস্থিত সবাই মিলে পানি দিয়ে আগুন নিভিয়ে দেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাগনভূঞা-সোনাগাজী সার্কেল) তাসলিম হোসাইন।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, রাত সাড়ে ৮টার দিকে কে বা কারা কেন্দ্রের অফিস কক্ষে পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে দিয়েছে। পরে আমরা আগুন নিভিয়েছি। এতে নির্বাচনী কোনো সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়নি।

কেন্দ্রে দায়িত্বরত সোনাগাজী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আবুল খায়ের বলেন, বিদ্যালয় ভবনটির বাইরে থেকে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। নির্বাচনী কোনো সরঞ্জামের ক্ষতি হয়নি। এ ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102