নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: পানবাবগঞ্জে পবিত্র রমজান মাসে ইফতার মাহফিল আয়োজন ও দোয়ার মধ্যদিয়ে ‘সোনামসজিদ স্থলবন্দর প্রেসক্লাব’র আত্মপ্রকাশ ও কমিটি অনুমোদন হয়েছে ।
১ মে শনিবার সন্ধ্যায় বিশ্বরোডস্থ বিশ্বরোড মোড়স্থ চাঁপাইনবাবগঞ্জ এশিয়ান টিভির জেলা কার্যালয়ে বন্দর প্রেসক্লাবের সভাপতি এশিয়ান টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আজম অপুকে সভাপতি ও বাংলা ভিশন টিভির জেলা প্রতিনিধি শাখাওয়াত জামিল দোলনকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণার মধ্যদিয়ে প্রেসক্লাবটির আত্মপ্রকাশ ঘটে।
সোনামসজিদ স্থলবন্দর প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সেতাউর রহমান, সহ- সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, প্রচার ও দপ্তর সম্পাদক ডি.এম কপোত নবী, বন্দর বিষয়ক সম্পাদক রাজিবুল ইসলাম জীবন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাসান আলী ডলার, ক্রীড়া বিষয়ক সম্পাদক ফেরদৌস সিহানুক শান্ত, তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাদিম হোসেন, নির্বাহী সদস্য শাহাদাৎ শাহরিয়া, নাসিম আলী, জামিল হোসেন।
অন লাইন গণমাধ্যম চাঁপাই সংবাদ পরিবারের পক্ষ থেকে সোনামসজিদ স্থলবন্দর প্রেসক্লাব’র কমিটি অনুমোদন হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন।