নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির পক্ষ থেকে বুধবার আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরের শ্রমিক ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ ছাড়াও করোনা প্রতিরোধে মাস্ক, মাঙ্কি ক্যাপ, সাবান, হ্যান্ড স্যানিটাইজার আনুমানিক ৫০০ মানুষের মাঝে বিতরণ করা হয়।
এ সব সামগ্রী বিতরণ করেন, আইবিসিসিআই এর যুগ্ম-সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি, মেসার্স কোয়ালিটি এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী ও বিএনপি নেতা আব্দুল ওয়াহেদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল আওয়াল, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক মো. জামাল উদ্দীন, শ্রমিক সমন্বয় কমিটির নেতা আমিনুল ইসলাম, আয়েস উদ্দিনসহ অন্যরা।
পরে আবদুল ওয়াহেদ গণমাধ্যমকে জানান,
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থল বন্দর ভারত-বাংলাদেশ এ ২টি দেশের অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি বলেন, আইবিসিসিআই দুই দেশের ব্যবসা বাণিজ্যের উন্নতীর জন্যও সর্বাত্তক ভূমিকা পালন করছেন।
আবদুল ওয়াহেদ আরও বলেন, এই জন্য স্থলবন্দরের অংশিদারিত্ব শ্রমিকরা অসহায় ও দরিদ্রের পাশে থেকে এই কর্মসূচী গ্রহণ করেন। সকলের সহযোগিতাও কামনা করেন চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি আবদুল ওয়াহেদ।