ads
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সোনারগাঁয়ে চাচার ঘরে ভাতিজী ধর্ষিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৪১ বার পঠিত

সোনারগাঁ উপজেলায় ৫ম শ্রেণীতে পড়ুয়া এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ করেছে আপন চাচাতো ভাই। গত সোমবার (৫ অক্টোবর) রাতে বৈদ্যেরবাজার হাড়িয়া জেলে পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহত শিশুকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে ধর্ষক চাচাতো ভাই রাব্বি পলাতক রয়েছে।

মামলার এজাহারে শিশুটির বাবা উল্লেখ করেন- উপজেলার বৈদ্যেরবাজার হাড়িয়া গ্রামে জেলেপাড়া এলাকায় তারই আপন ভাইয়ের ঘরে তার ৫ম শ্রেণীতে পড়ুয়া মেয়ে ঘুমাতে যায়। সকালবেলা সে ঘুম থেকে উঠে না আসায় তার বড় বোন তাকে ডাকতে গেলে দেখে- তার ছোট মেয়ে খাটের উপর বিবস্ত্র আহত অবস্থায় পড়ে আছে। পরে বড় বোন ঘটনাটি আচঁ করতে পেরে পরিবারের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসার পর মেয়েটি সুস্থ হলে জানতে পারে গতকাল রাতে যখন সে ঘুমিয়ে পড়ে তখন তার চাচাতো ভাই রাব্বি (২২) জোরপূর্বক তাকে ধর্ষণ করে। ধর্ষণের সময় সে অসুস্থ হয়ে পড়লে রাব্বি পালিয়ে যায়।

এ ঘটনায় শিশুটির পিতা বাদি হয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনা শোনার সাথে সাথে আমি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। পরে বাড়ী থেকে তার পরিবারের লোকজনকে ডেকে এনে একটি ধর্ষণ মামলা দায়ের করেছি। তিনি আরো জানান, আসামিকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102