ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সোনার জুতোর দৌড়ে ৪ স্ট্রাইকার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৫০ বার পঠিত

গোল্ডেন বুট জেতার চূড়ান্ত লড়াই চলছে। কাতার বিশ্বকাপের ফাইনাল রোববার। ওইদিনই বহুল প্রতীক্ষিত এই ‍পুরস্কার দেওয়া হবে।

এ পর্যন্ত সোনার জুতোর দৌড়ে রয়েছেন ৪ জন স্ট্রাইকার। এদের মধ্যে দুজন আর্জেন্টিনার ও দুজন ফ্রান্সের।

তাই এখনই বলা যাচ্ছে না কে জিতবে সোনার জুতো। কারণ তাদের প্রত্যেকের সামনে সমান সুযোগ রয়েছে।

২৯ দিন ও ৬৪ ম্যাচের কাতার বিশ্বকাপের আয়ু আর মাত্র দুদিন। ম্যাচও বাকি দুটি। খেলা বাকি চার দলের রোববার ফ্রান্স-আর্জেন্টিনা ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এক মাসের মহাযজ্ঞ। তার আগেরদিন তৃতীয় হওয়ার জন্য লড়বে মরক্কো ও ক্রোয়েশিয়া। এবার সোনালি ট্রফি উঠবে কার হাতে, সেজন্য অপেক্ষা করতে হবে।

তেমনি সোনার বুট জিতবেন কে, অপেক্ষা করতে হবে সেজন্যও। লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে।

দুজনই পাঁচটি করে গোল করার সুবাদে সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়ে এগিয়ে আছেন। এ দুজন ছাড়াও লড়াইয়ে উঠে এসেছে আরও কিছু নাম।

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয় সোনার বুট। এই বিশেষ সম্মান পেতে উদগ্রীব থাকেন তারকা ফুটবলাররা। পেনালটিতে যারা গোল করেন, তারাও বিবেচিত হন এই পুরস্কারের জন্য। যদি দুই কিংবা

তার বেশি ফুটবলারের গোলসংখ্যা সমান হয়, তখন দেখা হয় কার কটা অ্যাসিস্ট। অর্থাৎ, কে কটি গোল করতে সহায়তা করেছেন। সেটিও সমান হলে দেখা হয়, কে কত কম সময় মাঠে ছিলেন।

এবারের বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের বাকি আরেকটি ম্যাচ। ফাইনালের আগে বিশ্বকাপে পাঁচ গোল হয়ে গেছে তার। সঙ্গে রয়েছে তিনটি অ্যাসিস্ট। সেমিফাইনালের পর মেসি নিশ্চিত করেছেন, রোববারের ফাইনালই হবে আর্জেন্টিনার হয়ে তার শেষ বিশ্বকাপ। আর নীল-সাদা জার্সিতে দেখা যাবে না তার জাদু। এই বিশ্বকাপে সোনার বুটের দৌড়ে এমবাপ্পের সঙ্গে তিনিও এগিয়ে রয়েছেন।

মেসির সমান পাঁচ গোল এমবাপ্পেরও। তবে অ্যাসিস্টে পিছিয়ে ফ্রান্সের স্ট্রাইকার। এমবাপ্পের পাস থেকে গোল হয়েছে দুটি। সেমিফাইনালে মরক্কোর বিপক্ষে যে দুটি গোল করেছে ফ্রান্স, দুটিতেই ছিল এমবাপ্পের ছোঁয়া।

মেসি ও এমবাপ্পের পর সোনার বুটের লড়াইয়ে উঠে এসেছে আরেকজন আর্জেন্টাইন তারকার নাম। তিনি হলেন হুলিয়ান আলভারেজ। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে দুবার বল জালে পাঠানোর সুবাদে বিশ্বকাপে চারটি গোল হলো তার। সেমি পর্যন্ত আলভারেজ খেলেছেন ৩৬৪ মিনটি। কোনো অ্যাসিস্ট নেই তার।

আলভারেজের মতো ফ্রান্সের অলিভিয়ের জিরুও এখন পর্যন্ত বিশ্বকাপে গোল করেছেন মোট চারটি। মাঠে ছিলেন ৩৮৩ মিনিট। জিরুও কোনো অ্যাসিস্ট করেননি।

সোনার বুট শেষ পর্যন্ত যার হাতেই উঠুক, ফাইনালে মেসি ও এমবাপ্পে দুই সেরার লড়াই দেখতে উন্মুখ ফুটবলবিশ্ব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102