ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সোনার দাম কমেছে আন্তর্জাতিক বাজারে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৩৭ বার পঠিত

বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর দেশটিতে রাজনৈতিক স্থিতাবস্থা ফিরে আসায় ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের স্বস্তি দেখা দিয়েছে। এতে বেড়েছে বিভিন্ন খাতে বিনিয়োগ।

আবার শনিবার (০৫ ডিসেম্বর) রাশিয়ায় গণহারে ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে। অন্যদিকে যুক্তরাজ্যে ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে আসছে মঙ্গলবার থেকেই। এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্রের ভ্যাকসিনও। এরই ধারাবাহিকতায় করোনা ভাইরাসের ভ্যাকসিন আসায় নতুন করে প্রত্যাশার আলো দেখা দিয়েছে অর্থনীতিতে। তাই ক্রমেই স্বাভাবিক হওয়ার পথে সব কিছু।

যে কারণে আন্তর্জাতিক বাজারে উর্ধ্বে গমন করা সোনার দামের সূচকের নমনীয়তা দেখা দিয়েছে। বিশ্বের অন্যতম মূল্যবান এ ধাতবের মূল্য ক্রমেই সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে আসা শুরু করেছে। শনিবার (০৫ ডিসেম্বর) আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্সের সোনার দাম দেখা যায় ১ হাজার ৮৩৯ ডলার, প্রতি গ্রাম ৫৯ ডলার আর প্রতি কেজি সোনার দাম ৫৯ হাজার ১৩৪ ডলার। যা গতকালের চেয়ে প্রায় ২ ডলার কম। এ দাম ক্রমেই কমতে থাকবে বলে আশা বিশ্লেষকদের।

এদিকে মহামারির মধ্যে কয়েক দফা বেড়ে দেশের ইতিহাসের সবচেয়ে বেশি হওয়ার পর সোনার দাম সপ্তাহের ব্যবধানে আরেক দফা কমেছে। গতপ্তাহে বাংলাদেশ জুয়েলারি সমিতি সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেয়। বুধবার (০২ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হয়। সোনার নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে লাগবে ৭২ হাজার ৬৬৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৬৯ হাজার ৫১৭ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৭৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ভরি বিক্রি হবে ৫০ হাজার ৪৪৭ টাকায়।

মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৭৩ হাজার ৮৩৩ টাকা, ২১ ক্যারেট ৭০ হাজার ৬৮৪ টাকা, ১৮ ক্যারেট ৬১ হাজার ৯৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হয়েছে ৫১ হাজার ৬১৩ টাকায়। অর্থাৎ বুধবার থেকে ২২, ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমেছে। এ দামে বর্তমানে দেশের বাজারে বিক্রি হচ্ছে সোনা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102