ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সোনা পাচার করার সময় দুজনকে আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ২৮ বার পঠিত

ভারতে পাচারের সময় যশোরের শার্শা সীমান্ত এলাকা থেকে সাত কেজি ২৫ গ্রাম ওজনের ৬২টি সোনার বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে গোড়পাড়া ফাঁড়ি পুলিশ।

সোমবার (৭ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার গোড়পাড়ার আমতলা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন নাইম হোসেন (২২) ও আজহারুল ইসলাম (২৩)। তাদের বাড়ি শার্শা উপজেলায়।

নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারতে পাচারের উদ্দেশ্য স্বর্ণ পাচারকারীরা বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে শার্শার গোড়পাড়ার আমতলায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে ৬২টি সোনার বারসহ তাদের আটক করা হয়। শার্শা থানায় মামলা দিয়ে তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

উদ্ধার সোনার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৩৩ লাখ টাকা। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102