ads
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সোমবার থেকে করোনার ১ম ডোজের টিকা দেয়া বন্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ২২ বার পঠিত

আগামীকাল সোমবার (২৬ এপ্রিল) থেকে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) ১ম ডোজের টিকা দেয়া বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রবিবার (২৫ এপ্রিল) দুপুরে, এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের বরাতে বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারা দেশে ১ম ডোজের টিকা দেয়া বন্ধ থাকবে।

শনিবার (২৪ এপ্রিল) পর্যন্ত রাজধানীসহ সারা দেশে সর্বমোট ৭৯ লাখ ৫৪ হাজার ১৭৬ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৭ লাখ ৯৮ হাজার ৮৮০ জন। যাদের মধ্যে পুরুষ ৩৫ লাখ ৯৬ হাজার ৩০৬ জন এবং নারী ২২ লাখ ২ হাজার ৫৭৪ জন।

দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২১ লাখ ৫৫ হাজার ২৯৬ জন। যাদের মধ্যে পুরুষ ১৪ লাখ ১৮ হাজার ৩০ জন এবং নারী ৭ লাখ ৩৭ হাজার ২৬৬ জন। এখন পর্যন্ত উভয় ডোজের টিকা নেয়ার পর বিরূপ প্রতিক্রিয়ার রিপোর্ট করেছেন ৯৯০ জন।

এর আগে, গত ২৭ জানুয়ারি দেশে প্রথম পরীক্ষামূলক টিকাদান কর্মসূচি শুরু হয়। ওই দিন প্রথম টিকা নেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। প্রথম দফায় কয়েকশ মানুষকে পরীক্ষামূলকভাবে টিকা দেয়া হয়। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে রাজধানীসহ সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102