ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সোমবার থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না লক্ষ্মীপুর-নোয়াখালীতে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ২৮ বার পঠিত

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পে কাজ চলায় লক্ষ্মীপুর এবং নোয়াখালীতে আগামী ২৪ ঘণ্টা পাইপ লাইনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

পাইপলাইনের কাজ চলায় সোমবার (১৯ জুন) সকাল ৮টা থেকে পরদিন মঙ্গলবার (২০ জুন) সকাল ৮টা পর্যন্ত পাইপ লাইনে গ্যাস থাকবে না।

রোববার (১৮ জুন) বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মো. শাহ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে উল্লেখ করা হয়, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক ৪ লেনে উন্নতিকরণ প্রকল্পের বিজিডিসিএল এর পাইপলাইন ও ডিআরএস স্থানান্তর কাজের অংশ হিসেবে পিটিআই থেকে বিজিডিসিএল আঞ্চলিক কার্যালয় পর্যন্ত ১০ বার চাপের নতুন পাইপলাইন স্থাপন করা হয়েছে এবং পিটিআই সম্মুখস্থ ডিআরএস বিজিডিসিএল এর কার্যালয় অভ্যন্তরে সাময়িকভাবে স্থাপন করা হয়েছে।

নবনির্মিত গ্যাস পাইপ লাইনের হুক-আপ কমিশনিং কাজ আগামী ১৯ জুন (সোমবার) সকাল ৮টা থেকে পরদিন ২০ জুন (মঙ্গলবার) সকাল ৮টার মধ্যে শেষ করা হবে৷ এসময় নোয়াখালী জেলা সদর উপজেলা, বেগমগঞ্জ চৌরাস্তা, মিরওয়ারিশপুর, বজরা, সোনাইমুড়ী, চাটখিল উপজেলা এবং লক্ষ্মীপুর জেলার সব স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক এ অসুবিধার জন্য বিজিডিসিএল আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102