ads
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সোমবার শ্রীলঙ্কা সফরের যাচ্ছে টাইগাররা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৩৯ বার পঠিত

শ্রীলঙ্কা সফরের আগে দেশের মাটিতে শেষবারের মতো অনুশীলন করলো বাংলাদেশ দল। দুই টেস্ট খেলতে সোমবার দুপুর সাড়ে ১২টায় চার্টাড বিমানে কলম্বো যাবে টাইগাররা। শেষ দিন পুরো দলকে পেয়েছেন রাসেল ডমিঙ্গো। লাল বলে খেলার জন্য নিজেদের ঝালিয়ে নিয়েছেন মুশফিক-তামিমরা। শেরে বাংলার নেটে ব্যাটসম্যানদের নিয়ে স্কিল সেশন করেছেন ব্যাটিং কোচ জন লুইস। দলে প্রথমবার ডাক পাওয়া মুকিদুল, শহীদুল ও শরিফুলসহ পেসারদের নিয়ে মনোযোগী ছিলেন পেস বোলিং কোচ ওটিস গিবসন।

শ্রীলঙ্কা নেট বোলার না দেওয়ায় এবার ২১ সদস্যের প্রাথমিক দল নিয়েই সফর করছে বাংলাদেশ। ২১ এপ্রিল ক্যান্ডিতে প্রথম টেস্টের আগে চূড়ান্ত দল ঘোষণার কথা রয়েছে। লঙ্কায় গিয়ে প্রথম তিনদিন হোটেল কোয়ারেন্টিন করতে হবে টাইগারদের। এরপর অনুশীলন এবং নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

শ্রীলঙ্কার মাটিতে ভালো করা কঠিন তবে ৫ দিন ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেললে জয় বা ড্র করা সম্ভব বলে মনে করেন অধিনায়ক মুমিনুল হক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102