খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বিএনপির গণঅনশন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (২০ নভেম্বর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পানি পান করিয়ে অনশন ভাঙান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী।
গণঅনশন কর্মসূচি শেষে একই দাবিতে ২২ নভেম্বর (সোমবার) সারাদেশে মহানগর ও জেলায় সমাবেশের ডাক দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকায় কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ হবে।
দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন বিএনপির এই মহাসচিব।