ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সোলার ল্যাম্পপোস্ট ভেঙে ফেললেন যুবলীগ নেতা

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৮০ বার পঠিত

ভোলার মনপুরায় আসন্ন উপজেলা নির্বাচনে এক প্রার্থীর সমর্থনে দোয়া চেয়ে বাজারে স্থাপিত সরকারি সোলার চালিত ল্যাম্পপোস্টে (স্ট্রিট লাইট) ফেস্টুন লাগাতে গিয়ে ভেঙে ফেলার অভিযোগ উঠেছে ওয়ার্ড যুবলীগ সভাপতি আলাউদ্দিন সর্দারের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের পাশাপাশি ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। ওই ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন ব্যবসায়ীরা।

বুধবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ভূঁইয়ারহাট বাজারে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আলাউদ্দিন সর্দার উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। এছাড়া ওই ঘটনায় রহিম ও কামাল নামে আরও দুইজন জড়িত। এদের সবার বাড়ি হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৯নং ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয় ও ব্যবসায়ীরা জানান, বুধবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে ভূঁইয়ারহাট বাজারে ওয়ার্ড যুবলীগ সভাপতি আলাউদ্দিন সর্দারের নেতৃত্বে রহিম ও কামাল সোলার চালিত ল্যাম্পপোস্টে (স্ট্রিট লাইট) আসন্ন উপজেলা নির্বাচনে প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপকের সমর্থনে ফেস্টুন লাগাতে যায়। তখন সোলার চালিত ল্যাম্পপোস্টটি (স্ট্রিট লাইট) ভেঙে পড়লে তখন ওয়ার্ড যুবলীগ সভাপতি আলাউদ্দিন সর্দার লাফ দিয়ে একপাশে পড়ে যায়।

ব্যবসায়ীরা আরও জানান, রাতের অন্ধকার দূর করার জন্য সরকারিভাবে বাজারে এই ল্যাম্পপোস্টটি স্থাপন করা হয়েছে গত তিন বছর আগে। এখন সোলার চালিত ল্যাম্পপোস্টটি ভেঙে ফেলায় বাজার অন্ধকার থাকবে। ব্যবসা-বাণিজ্যে অসুবিধা হবে। যারা এ ঘটনায় জড়িত তাদের বিচার দাবি করেন ব্যবসায়ীরা।

জানা যায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কাবিখা-টিআর প্রকল্পে মাধ্যমে সরকার দুর্গম অঞ্চলে সোলার চালিত ল্যাম্পপোস্ট (স্ট্রিট লাইট) প্রতিটি বাজারে রাস্তার পাশে স্থাপন করে। এতে প্রতিটি ল্যাম্পপোস্ট (স্ট্রিট লাইট) স্থাপন করতে ৭৭ হাজার থেকে এক লাখ ৩০ হাজার টাকার ওপর খরচ হয়।

এ ব্যাপারে অভিযুক্ত ওয়ার্ড যুবলীগের সভাপতি আলাউদ্দিন সর্দারের মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে এ ব্যাপারে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নিজাম উদ্দিন হাওলাদার জানান, ঘটনাটি শুনেছি। সাংগঠনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই ব্যাপারে মনপুরা থানার ওসি জহিরুল ইসলাম জানান, ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলাম জানান, ঘটনা শুনেছি। ভেঙে ফেলা ল্যাম্পপোস্টটি হেফাজতে নিতে চৌকিদারকে বলা হয়েছে। ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102