ads
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে ‘খারাপ ও বিপজ্জনক’ ইনস্টাগ্রাম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৪০ বার পঠিত
ইনস্টাগ্রাম

সোশ্যাল মিডিয়ার মধ্যে ইনস্টাগ্রাম সবচেয়ে ‘খারাপ’ ও বিপজ্জনক বলে উল্লেখ করেছেন ওই অ্যাপের মালিকানাধীন প্রতিষ্ঠান ফেসবুকের সাবেক এক কর্মকর্তা।

বিশ্বখ্যাত গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে ফেসবুকের সাবেক কর্মকর্তা ফ্রান্সেস হাউগেন এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘ফেসবুকের নিজস্ব গবেষণা বলছে, ব্যাপারটা এমন নয় যে ইনস্টাগ্রাম শুধু কিশোরীদের বিপজ্জনক বা তাদের ক্ষতি করছে, বরং এটি অন্য যে কোনো সামাজিক মাধ্যমের তুলনায় খারাপ।

হাউগেনের হাত দিয়ে ফাঁস হওয়া গবেষণার মধ্যে ওই বিষয়টি মার্কিন সিনেটের দৃষ্টি আকর্ষণ করেছে। কিশোরবয়সীদের ওপর ইনস্টাগ্রামের প্রভাব বিষয়ে তিনি সাক্ষ্য দেবেন।

এদিকে বিশ্বখ্যাত গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত ‘ফেসবুক ফাইলস’ শিরোনামের সিরিজ প্রতিবেদনের সূত্র ধরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ফেসবুক। পুরো বিষয়টি গড়িয়েছে মার্কিন সিনেট পর্যন্ত। এর মধ্যেই জনসম্মুখে এসেছেন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ গবেষণা ও নথিপত্র ওয়াল স্ট্রিট জার্নালের কাছে সরবরাহকারী সাবেক কর্মী ফ্রান্সেস হাউগেন।

ফেসবুকের অভ্যন্তরীণ বিষয়ে তিনি বলেন, ফেসবুকে আমি যেটা বারবার দেখেছি সেটা হলো, জনসাধারণের জন্য কোনটা ভালো আর ফেসবুকের জন্য কোনটা ভালো, তার মধ্যের স্বার্থের দ্বন্দ্ব। আর ফেসবুক প্রতিবারই আরও বেশি মুনাফা অর্জনের মতো নিজের স্বার্থ রক্ষার চেষ্টা করছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102