সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে মহাপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে এখানে ১ হাজার গাছ লাগানোর উদ্যোগ গ্রহন করেছে সরকার।
এমন তথ্য নিশ্চিত করেছেন, ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের পরিচালক মো হাবিবুল ইসলাম। বলেন, উদ্যানে পরিবারদের নিয়ে ঘুরার পরিবেশ নেই। তাই সরকার চাচ্ছে উদ্যানটাকে আন্তর্জাতিক মানের করে তুলতে। এই মহাকর্মযজ্ঞ বাস্তবায়ন করতে পার্কের কিছু গাছ কাটা হয়। যা নিয়ে কিছু গণমাধ্যমে খন্ডিত তথ্য প্রচার হওয়ায় সাধারন মনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এমন বিভ্রান্তি না ছড়ানোর আহবান জানান মো হাবিবুল ইসলাম।
তিনি আরো জানান, আগামী বর্ষা মৌসুমে উদ্যানে প্রায় ১ হাজার গাছ লাগানো হবে।