ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সোহেল হত্যা : আসামির পক্ষ নেয়ায় নিহতের বাবাকে গ্রেপ্তারের নির্দেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

সিলেটের বিয়ানিবাজারে চার বছরের শিশু সাহেল আহমেদ সোহেল হত্যা মামলার আসামিকে জামিনের সহযোগিতা করার অভিযোগে মামলার বাদী শিশুটির পিতা খছরু মিয়াকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে খছরু মিয়ার বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। সিলেটের বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। মামলার আসামি নাহিদ ইসলাম ইব্রাহিমের জামিন আবেদনের ওপর শুনানিকালে এ আদেশ দেন আদালত। পাশাপাশি আসামির জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

আদালতে আসামি পক্ষে আইনজীবী ছিলেন আল আমীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ ও সহকারি অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান খান।

গতবছর ৭ জুন সিলেটের বিয়ানীবাজর থানার উত্তর আকাখাজনা গ্রামে সোহেলকে হত্যা করা হয়। নাহিদ ইসলাম ইব্রাহিম নামের এক ব্যক্তির সঙ্গে সোহেলের চাচি সুরমা বেগমের অবৈধ সম্পর্ক দেখে ফেলে ওই শিশুটি। এ কারণে শিশুটিকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত শিশুটির পিতা বিয়ানীবাজার থানায় মামলা করেন। এই মামলায় সুরমা বেগম ও নাহিদ ইসলাম ইব্রাহীমকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে হত্যার ঘটনা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সুরমা বেগম।
এ মামলায় নাহিদ ইসলাম সিলেটের আদালতে জামিনের আবেদন করেন। ওই আবেদনের সঙ্গে নিহত শিশুটির পিতার একটি অনাপত্তিপত্র দাখিল করা হয়। তাতে বলা হয়, নাহিদকে জামিন দেওয়া হলে তাদের আপত্তি নাই। তবে আদালত নাহিদের জামিন আবেদন খারিজ করে দেয়। এরপর হাইকোর্টে জামিন আবেদন করেন নাহিদ। আজ হাইকোর্টে এ আবেদনের ওপর শুনানিকালে বাদীর বিরুদ্ধে দণ্ডবিধির ২১১ নম্বর ধারা অনুযায়ী মামলা করা এবং তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102