ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

ইয়েমেনের হাউথি গোষ্ঠির যোদ্ধা এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের সর্ববৃহৎ তেল স্থাপনা আরামকোর ওপর আবারো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের গণমাধ্যম পার্সটুডে হামলার তথ্য নিশ্চিত করেছে।

ইয়েমেনে সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বৃহস্পতিবার( ১৫ এপ্রিল) সকালে এক টুইটার পোস্টে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ইয়েমেনি বাহিনী সৌদি আরবের আরামকো তেল স্থাপনা এবং অন্যান্য স্পর্শকাতর লক্ষ্যবস্তুর উপর ১১টি ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালায়। এছাড়া এই অভিযানে ইয়েমেনি বাহিনী দেশে তৈরি ড্রোন ব্যবহার করেছে।

জেনারেল সারিয়ি জানান, হামলায় সা’য়ির ও বাদ্‌র ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এবং সেগুলো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। তিনি বলেন, হামলার পর তেল স্থাপনায় ব্যাপকভাবে আগুন ধরে যায়।

জেনারেল সারিয়ি আরো জানান, আজকের অভিযানে সামাদ-৩ ও কাসেফ-২কে ড্রোন ব্যবহার করা হয়। তিনি বলেন, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন আরব জোটের আগ্রাসন জোরদার হওয়ার প্রেক্ষাপটে সৌদি আরবের ওপর এসব হামলা চালানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102