ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সৌদির ক্লাবে রোনালদোর যোগ দেয়া নিয়ে যা বলল পর্তুগাল ফুটবল ফেডারেশন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৫৩ বার পঠিত

সব জ্বল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সৌদি আরবের ক্লাব আল নাসরেই যোগ দিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রোনালদোকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেয় সৌদির ক্লাবটি। আগামী দুই বছরের জন্য ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। চুক্তি অনুযায়ী ২০২৫ সাল পর্যন্ত ক্লাবটিতে খেলবেন রোনালদো।

বিবিসি জানিয়েছে, প্রতি বছর রোনালদো ১৭৭ মিলিয়নের বেশি পাউন্ড পাবে ক্লাবটি থেকে। একই সঙ্গে ক্লাবটির ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়ে পরিণত হয়েছেন পর্তুগিজ সুপারস্টার।

সৌদি আরবের অন্যতম শীর্ষ ক্লাব আল নাসরে যোগ দেয়া প্রসঙ্গে এক বিবৃতিতে রোনালদো বলেন, ‘ভিন্ন একটি দেশে, নতুন একটি ফুটবল লিগে খেলার সুযোগ পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত।’

সব কিছু কাগজে-কলমে কনফার্ম করতে সৌদি ক্লাবটির প্রেসিডেন্ট ও স্পোর্টিং ডিরেক্টর বুধবার মাদ্রিদে যান এবং শুক্রবার বিকেলে এই চুক্তিতে সই করেন। শনিবার (৩১ ডিসেম্বর) রোনালদোকে নিয়ে রিয়াদে ফিরবেন তারা। নতুন বছরের প্রথম দিনই (১ জানুয়ারি) ক্লাবটির হয়ে মাঠে নামতে পারেন রোনালদো।

রোনালদোর আল নাসরে যোগ দেয়ায় তাকে শুভ কামনা জানিয়েছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। তারা গোটের ইমুজি দিয়ে লিখেছে, গোট এর জন্য একটি নতুন অভিযান! এগিয়ে যাও, ক্যাপ্টেন!

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102