ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সৌদির সঙ্গে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ মে, ২০২২
  • ৩৪ বার পঠিত

প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে হানাফি (রা.) মাযহাবের অনুসারীরা।

সোমবার (২ মে) সকাল সাড়ে ৯টার দিকে ফতুল্লার লামাপাড়ায় হযরত শাহ সুফী মমতাজিয়া এতিম খানা ও হেফজ খানা মাদ্রাসায় ‘জাহাগিরিয়া তরিকার’ কয়েকশ অনুসারী এ ঈদের নামাজ আদায় করেছেন।

জামাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও সোনারগাঁ উপজেলা, গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ, পুরান ঢাকা, ডেমরা, সাভার থেকে শতাধিক মুসল্লি অংশ নেন।

হযরত শাহ সুফী মমতাজিয়া মাদ্রাসার খতিব মুফতি মাওলানা আনোয়ার হোসেন শুভ বলেন, হানাফির মাযহাবের মতে পৃথিবীর যেকোনো প্রান্তে চাঁদ দেখা গেলে ঈদ পালন করার বিধান রয়েছে তাই আজ ঈদ পালন করছি আমরা। তারা হযরত হানাফি (রা.) মাযহাবের অনুসারী। জাহাগিরিয়া তরিকার অনুসারীরা গত একশ বছর আগ থেকে বিশ্বের যেকোনো প্রান্তে চাঁদ দেখা অনুযায়ী ঈদ পালন করে আসছেন।

তিনি আরও বলেন, ঢাকার কেরানীগঞ্জ, সদরঘাট, উত্তরা, সাভার, ডেমরা এবং নারায়ণগঞ্জের সদর, বন্দর ও রূপগঞ্জ এলাকা থেকে এসে শতাধিক মানুষ এখানে ঈদের নামাজে অংশ নেন। এরা এ অঞ্চলের বাসিন্দা নন তবে হানাফি (রা.) মাযহাবের অনুসারী। ঈদের নামাজ শেষে একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102