ads
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সৌদি আরবের তেল স্থাপনায় হুতিদের ড্রোন হামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত দেশটির বৃহৎ তেল শোধনগারে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

এই বিদ্রোহী গোষ্ঠীটি জানিয়েছে, শুক্রবার তাদের ৬টি ড্রোন দিয়ে রিয়াদে রাষ্ট্রনিয়ন্ত্রিত তেল কোম্পানি আরামকোর একটি শোধনাগারে ওই হামলা চালিয়েছে। খবর রয়টার্সের।

সৌদির জ্বালানি মন্ত্রণালয় দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত তেল কোম্পানির শোধনাগারে ইয়েমেনের ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ওই মন্ত্রণালয় বলেছে, হামলার ফলে তেল শোধনাগারটিতে আগুন ধরে গেছে।

তবে এতে কেউ হতাহত হয়নি বলে দাবি করেছে সৌদি আরব। রিয়াদ এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, ইয়েমেনিরা ‘বিশ্বের জ্বালানির উৎসে’ হামলা চালিয়েছে।

ইয়েমেনের হুতি সমর্থিত সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার তারা স্থানীয় সময় ভোর ৬টা ৫ মিনিটে রিয়াদে আরামকোর একটি তেল স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসন ও ইয়েমেনের ওপর ওই জোটের নিপীড়নমূলক অবরোধের প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে।

তারা আরও জানিয়েছে, যতদিন আগ্রাসন বন্ধ ও অবরোধ প্রত্যাহার করা না হবে ততদিন ক্রমবর্ধমান হারে এরকম প্রতিশোধমূলক হামলা চলবে।

যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশের পৃষ্ঠপোষকতায় সৌদি আরব ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনকে জল, স্থল ও আকাশপথে অবরুদ্ধ করে দেশটির ওপর ভয়াবহ আগ্রাসন চালিয়ে আসছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102