ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সৌদি আরবে ১০ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৫৬ বার পঠিত

বসবাস ও কাজের অনুমতি ও সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত আইন লঙ্ঘনের দায়ে সৌদি আরবে ১০ হাজার ৬০৬ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। দেশটির এক সরকারি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর আরব নিউজের।

গত ২০ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত এসব অভিবাসীদের গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৬২০ জনকে বসবাস সংক্রান্ত আইন লঙ্ঘনের অপরাধে গ্রেফতার করা হয়েছে। অবৈধ উপায়ে সীমান্ত অতিক্রম করার উদ্যোগের কারণে ৩ হাজার ৮২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শ্রম সংক্রান্ত আইন ভঙ্গের দায়ে আরও ১ হাজার ১৬১ জন গ্রেফতার হয়েছে।

সরকারি ওই প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে অবৈধ উপায়ে প্রবেশ করার চেষ্টা করায় ১ হাজার ৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ২৫ শতাংশ ছিল ইয়েমেনি, ৭৪ শতাংশ ছিল ইথিওপিয়া ও এক শতাংশ ছিল অন্যান্য দেশের নাগরিক।

সৌদি আরব থেকে প্রতিবেশী দেশগুলোতে প্রবেশের সময় ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে এবং অবৈধ এসব অভিবাসীকে পরিবহণ ও আইন লঙ্ঘনকারীদের মদদ দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় আরও ১০ জনকে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবে অবৈধ উপায়ে প্রবেশ করতে চাওয়া কাউকে আশ্রয়, পরিবহণ বা অন্যান্য যে কোন প্রকার সহায়তা করলে ১৫ বছরের জেল এবং ২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার পর্যন্ত জরিমানা করা হবে।

এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে সন্দেভাজন মনে হলে টোল-ফ্রি নম্বরসমূহে (৯১১, ৯৯৯, ৯৯৬) সরাসরি যোগাযোগের অনুরোধ জানিয়েছে সৌদি সরকার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102